রাঙামাটিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব’র  জন্মদিন ঘিরে মহিলা আ’লীগের আলোচনা


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:১১ পিএম, ২০২৩-০৮-০৮

রাঙামাটিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব’র  জন্মদিন ঘিরে মহিলা আ’লীগের আলোচনা

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উপলক্ষ্যে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মহিলা আওয়ামিলীগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। 

সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজা বেগম চিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল মাওলা, জেলা পরিষদ সদস্য ঝণ্যা খীসা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লেখিকা চাকমা ও জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন। 

এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাওয়াল উদ্দিন, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়–য়া, যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তারসহ জেলা মহিলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী নিয়ে আলোচনা করেন।